Friday, 6 November 2026
শিরোনাম
এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’
জেলার খবর

দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফয়জুর রহমান নামে (৪৫) এক ব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ফয়জুর উপজেলার দন্ডপাল ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে। গতকাল রবিবার (২জুলাই) বিকালে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল নিহতের ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আজ সকালে মামলার প্রধান আসামি মজিবর রহমানকে গ্রেফতার করেন।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ফয়জুর রহমান ও তার ভাইদের সাথে মজিবর রহমানের জমি নিয়ে বিরোধ ছিল। রবিবার বিকালে ফয়জুর রহমানের দুই ভাতিজা খলিলুল্লাহ ও ইউসুফ তাদের পুকুর পাড়ের চারিদিকে কারেন্ট জালের বেড়া দিচ্ছিল যাতে করে পুকুরের মাছ বর্ষায় বেরিয়ে না যায়।

কিছুক্ষণ পরে খলিলুল্লাহ সেখান থেকে চলে গেলে ইউসুফকে একা পুকুর পাড়ে বেড়া দিতে দেখে আসামীরা ইউসুফকে মারপিট শুরু করেন। ইউসুফের চিৎকারে তার চাচা ফয়জুর রহমান এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে সজোরে আঘাত করেন আসামীরা। এতে ফয়জুর রহমান গুরুতর আহত হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রংপুর মেডিকেলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করেন। নিহতের ভাইস্তা ইউসুফ আহত অবস্থায় বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য যে, আসামী মজিবর রহমান সম্পর্কে নিহত ফয়জুরের খালু হন। মামলার অপর আসামীরা হলেন মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও স্ত্রী নাজমা খাতুন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মামলা দায়েরের পর আমরা প্রধান আসামীকে গ্রেফতার করেছি। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।