Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মদন মোহন রায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার প্রমুখ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদ বলেন, ক্লাইমেট স্মার্ট এগ্ৰিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আটটি স্টলে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কৃষির উৎপাদন বৃদ্ধিতে আধুনিক পানি ও মাটি ব্যবস্থাপনা, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার, ক্লাইমেট স্কুল ও ক্লাব গঠন, বীজ উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে তথ্য প্রদান করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।