Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুন) দুপুর আড়াইটায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের প্রথম সভা ও নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সঞ্চালনায় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায়ের সভাপতিত্বে প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতী ও ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া নবনির্বাচিত চেয়ারম্যান মদন মোহন রায়, ভাইস-চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মনু ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিচিত সভায় সভাপতির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মদন মোহন রায় বলেন, নির্বাচন চলাকালীন সময় আমাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আমি আপনাদের সহযোগিতা নিয়ে দেবীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত, আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।