Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকাল ১০টায় দেবীগঞ্জ পৌর সদরের সবুজ পাড়ায় নিজস্ব ক্যাম্পাসে ইকরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোলাম মাওলার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য মোঃ আক্তার হোসেন নিউটন, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজু, উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া প্রমুখ।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়ণরত ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষক, মসজিদের খতিব ও গণমাধ্যমকর্মী এসময় উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আধুনিক বিশ্বে বাংলার পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষা শেখার গুরুত্ব অপরিসীম। বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ইকরা মডেল মাদ্রাসা ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।