Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন,আরও দুই ভাবি আহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন,আরও দুই ভাবি আহত

পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের বিশম্ভরপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন যারাও সম্পর্কে সেই যুবকের ভাবি। শনিবার (১ জুন) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের আমরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ স্বপ্না বেগম (৩৫) আমরিয়া গ্রামের নবাব মিয়া স্ত্রী। এ ঘটনায় মর্জিনা বেগম ও ইয়াসমিন বেগম নামের আরও দুজন আহত হলে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ও অভিযুক্ত একই পরিবারের সদস্য। অভিযুক্ত যুবক আইনুল কিছুটা মানসিক ভারসাম্যহীন। পারিবারিক কলহের জেরে হঠাৎ ক্ষীপ্ত হয়ে তার তিন ভাবিকে ছুরি দিয়ে কোপানো শুরু করে। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান স্বপ্না বেগম। নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, বিশম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।