Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

থানচি জীবননগর সড়কে টাইলসবাহী ট্রাক খাদে পড়ে নিহত ১,আহত ৪

admin • 22 Jun 2024, 01:58 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
থানচি জীবননগর সড়কে টাইলসবাহী ট্রাক খাদে পড়ে নিহত ১,আহত ৪
বান্দরবানের থানচি উপজেলায় জীবননগর রাস্তায় মালবাহী বিআরটিসি ট্র্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। গাড়িতে থাকা আরও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৮ টায় থানচি উপজেলার জীবন নগর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, বান্দরবান থেকে বিজিবির কাজে টাইলসবাহী একটি বিআরটিসি ট্রাক থানচি যাওয়ার পথে জীবন নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও অপর ৪ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বিজেবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, বিজিবির টাইলস নিয়ে বান্দরবান থেকে থানচি যাওয়ার পথে জীবন নগর নামক এলাকায় বিআরটিসির একটি ট্রাক গভীর খাদে পড়ে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। হতাহতদের উদ্ধার কাজ চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, থানচি জীবন নগর সড়কটি বাংলাদেশের সবচাইতে ঝুকিপূর্ণ ও ভংয়কর রোড। এই সড়কে এর আগেও বেশ কয়েকবার গাড়ি দূর্ঘটনার স্বীকার হয়েছে। পাহাড়ের উপর উচু-নিচু,আঁকাবাঁকা ও রাস্তার দুপাশে দুই থেকে তিন হাজার ফুট গভীর খাদ হওয়াতে অত্যন্ত ঝুকিপূর্ণ এই সড়ক। তবে পর্যটকদের কাছে এই সড়ক অনেক রোমাঞ্চকর।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।