সৈয়দ আকরাম হোসেন হিমেল, প্রতিনিধি কিশোরগঞ্জ:
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভূইয়া শাহিন লাঙ্গল প্রতীকে ৩৯ হাজার ৭২৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন লাকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩৫ ভোট।
করিমগঞ্জে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন হেলিকপ্টার প্রতীকে ২৭ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৪৮ ভোট।
মিঠামইনে আওয়ামী লীগ নেতা এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট বোন আছিয়া আলম মোটরসাইকেল প্রতীকে ২৩ হাজার ৫৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।
ইটনাতে চৌধুরী কামরুল হাসান কাপপিরিচ প্রতীকে ৩৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কাউছার খান মিলকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৯০ ভোট।





