Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত: আইন উপদেষ্টা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত: আইন উপদেষ্টা

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা ভুক্তভোগী হয়ে ঢালাও ভাবে যেসব মামলা করা হচ্ছে তা নিয়ে সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এটি কীভাবে মোকাবিলা করা যায় তা বিচার বিভাগীয় কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন উপদেষ্টার সাথে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠক শেষে তিনি আরও বলেন, ভবিষ্যতে বিচার বিভাগে সব বিচারপতি নিয়োগ যুগোপযোগী আইনের মাধ্যমে হবে। মেধাবীরা যেন বিচারপতি হিসেবে আসতে পারে এজন্য বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি। 

এসময় আসিফ নজরুল বলেন, ‘বিগত সরকার নিজেরা অনেক গায়েবি মামলা করেছে তবে এখন এসব  মামলা নেওয়া হচ্ছে না।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে লজিস্টিক কিছু সমস্যা আছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে তিনি আশাবাদী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।