Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

admin • 13 Nov 2024, 10:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জনসমাবেশের কারণে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মিরসরাই অংশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। 

 

নুরুল মোস্তফা নামে এক বাস যাত্রী জানান, বড়দারোগাহাট থেকে বারইয়ারহাট যাওয়ার জন্য উত্তরা বাসে উঠি। বড়তাকিয়া থেকে মিরসরাই সদরে পৌছাতে একঘণ্টা লেগেছে। অথচ পাচ মিনিটে এ জায়গায় পৌঁছানো যায়।

মিঠাছড়া বাজার থেকে সিডিএম বাসে ওঠা যাত্রী মো. ইউনুস বলেন, শহরে যাওয়ার জন্য বাসে উঠে যানজটে আটকা পড়েছি। একে তো রাস্তার পাশে কাজের কারণে যানজট তার ওপর বিএনপির সমাবেশের কারণে আরো বেড়েছে।

 

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার জানান, মহাসড়কের সদর এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। বিএনপির সমাবেশ শেষ। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানজট নিরসন হয়ে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।