Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ট্রেন-ভটভটি সংঘর্ষ, চালকের পা বিচ্ছিন্ন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ট্রেন-ভটভটি সংঘর্ষ, চালকের পা বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভটভটির হেলপার লাফিয়ে বাঁচলেও চালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৬ আগস্ট) বিকেল সোয়া ৩টায় ফতুল্লার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের সামনে পড়ে সিমেন্ট বোঝাই ভটভটি।

এতে চালকসহ ছিটকে পড়ে ভটভটি। এ সময় ভটভটির আঘাতে ট্রেনের তেলের ট্যাংকি ফুটো হয়ে তেল ঝরতে থাকে। এতে ট্রেনটি দুর্ঘটনাস্থলেই থেমে যায়। পরে কোনো মতে ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে নেওয়া হয়। অপরদিকে ভটভটির হেলপার দুর্ঘটনার আগেই ট্রেন দেখে লাফিয়ে পড়েন।

কিন্তু চালক একাই ভটভটি রেললাইন পার করার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে ভটভটির চালক আহত হয়েছেন। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

চাষাঢ়া রেলস্টেশন মাস্টার সামসুল মোহাম্মদ খাজা সুজন জানান, ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। আরেকটি ইঞ্জিন এলে রেল চলাচল স্বাভাবিক হবে।

নারায়ণগঞ্জ রেল পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আহত ভটভটি চালকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেলক্রসিং। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।