Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ট্রেনে জানালার পাশে বসা নিয়ে যাত্রীদের দ্বন্দ্বে ১ যাত্রী নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ট্রেনে জানালার পাশে বসা নিয়ে যাত্রীদের দ্বন্দ্বে ১ যাত্রী নিহত

ঢাকা মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর দ্বন্দ্বের ঘটনায় এক যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়ানো অবস্থায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নরসিংদী সদরের বীরপুর এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে ঝুমুর কান্তি বাউল ( ৪২)। অপরদিকে, অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্রগ্রামের সীতাকুন্ডের বাসিন্দা।

ট্রেনের যাত্রীরা জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল (৪২) নামের যাত্রীটি ট্রেনের শেষ বগিতে ওঠে এবং একটি জানালার পাশে দাঁড়াতে চায়। সেই জানালার পাশের সিটে বসা মনজুর মিয়া (৫৫) নামে এক ব্যক্তির সাথে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রুপ নেয়। সবশেষ,মনজুর মিয়া ঝুমুর কান্তি বাউলকে লাথি এবং ঘুষি দিলে সাথে সাথেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময়, বগির অন্যান্য যাত্রীরা অজ্ঞান হওয়া গুরুতর ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলওয়ে স্টেশনে নামিয়ে দিলে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর, স্টেশন কর্তৃপক্ষ অজ্ঞান হওয়া যাত্রী অর্থাৎ ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ রাব্বি নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, তুচ্ছ একটা বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। আমরা কোনোকিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। মারা যাওয়া ওই যাত্রী এই ট্রেনে নিয়মিত নরসিংদী থেকে ঢাকা যাতায়াত করতো।

মো. শহিদুল্লা বলেন, অভিযুক্ত ব্যাক্তিটিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। আর নিহতের মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছেন হাসপাতাল থেকে৷ পুলিশ নিহতের বাড়িতে পৌঁছেছে, ময়নাতদন্তসহ অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।