Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ট্রেনের নিচে ঝাপ দিয়ে বিধবা নারীর আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ট্রেনের নিচে ঝাপ দিয়ে বিধবা নারীর আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়ার ঘটনায় সন্তান ও প্রতিবেশীদের কাছে লাঞ্ছিত হয়ে ট্রেনে কেটে আত্মহত্যা করেছেন বিধবা এক নারী। বুধবার (১০ জুলাই) দুপুরে জিজাবাগান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরকিয়ায় আসক্ত বিধবা এই নারীর স্বামী কয়েকমাস আগে মারা যান বলে জানা যায়।

 

নিহত হয়েছেন পৌরসভার বাটিকামারা জিজাবাগান এলাকার মৃত সনজিৎ দাসের স্ত্রী ভারতী রানী (৪৫)। নিহতের স্বজনেরা জানান, প্রায় এক বছর যাবত একই এলাকার মন্ডল হোসেনের ছেলে নয়ন হোসেনের সাথে ভারতীয় রাণীর পরকিয়া ছিলো।এ নিয়ে বেশ কয়েকবার এলাকায় সালিশী বৈঠক বসে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে ভারতির ছোট ছেলে তপু দাস বাড়িতে ফিরে নয়ন ও তার মাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এসময় নয়নকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও এলাকাবাসী ভারতী রানীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। এবং বুধবার দুপুরে সকলের অগোচরে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে নয়নের বিচার দাবীতে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তারা।

 

তারা আরো জানান, নিহত ভারতীর স্বামী মৃত সনজিৎ দাসকে কয়েক মাস আগে পরকিয়া প্রেমিক নয়ন পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা নয়নের বিচার দাবী করেন।

কুমারখালীর থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, মরদেহ রেলওয়ে পুলিশের নিকট হসতান্তর করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।