Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক শিবির নেতা নিহত

admin • 16 Jan 2025, 08:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক শিবির নেতা নিহত

লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক সাবেক শিবির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফয়সাল ফরাজী সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়নের শিবিরের সাবেক সভাপতি ছিলেন ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। তিনি বলেন, ‘সাবেক শিবির নেতা ফয়সাল ফরাজী অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ইসলামের জন্য নিবেদিত একজন কর্মী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে জেলা জামায়াত।’

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।