Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

ট্রাক–ট্রেন সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

admin • 09 Oct 2023, 09:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাক–ট্রেন সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

 

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ইনচার্জ নাজমুল হক খান বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে নগরীর কেওয়াটখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক লাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এই ঘটনার পর থেকে ঢাকা–ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

 

রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক বলেন, এই ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও দুজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মোডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ময়মনসিংহ ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।