Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
জেলার খবর

টেকনাফে আ.লীগ ও বিএনপি সংঘর্ষ আহত ২০

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
টেকনাফে আ.লীগ ও বিএনপি সংঘর্ষ আহত ২০

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে সংঘর্ষ ঘটে।

 

বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই দলের নেতাকর্মীরা।

 

এ সময় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর গাড়িসহ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।

 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, উপজেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে এ ঘটনা ঘটেছে। আমার গাড়ি ভাংচুর করা হয়েছে। একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।