Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টানা ৭ দিন বন্ধ থাকবে দর্শনা বন্দরে আমদানি-রপ্তানি

admin • 14 Jun 2024, 10:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টানা ৭ দিন বন্ধ থাকবে দর্শনা বন্দরে আমদানি-রপ্তানি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে খোলা থাকবে দর্শনা চেকপোস্ট।

শুক্রবার (১৪ জুন) দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস আই আতিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৬৫ দিনই খোলা থাকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট। ছুটি বলে কোনো শব্দ নেই এ চেকপোস্টে। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলে ইমিগ্রেশনের কার্যক্রম।

ভারত ভ্রমণে দর্শনা চেকপোস্ট জনপ্রিয় একটি জায়গা। দর্শনা চেকপোস্ট থেকে কলকাতা খুব কাছে। এখান থেকে রেলপথে কলকাতার দূরত্ব ১১৪ কিলোমিটার। দর্শনার বিপরীতে ভারতে গেদে বন্দর। গেদে থেকে কলকাতা ২৪ ঘণ্টাই ১৮ টি ট্রেন চলাচল করে। ভাড়া ৩০ রুপি। প্রতিদিন কয়েক হাজার পাসপোর্টধারী এ চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া করে।

দেশের গুরুত্বপূর্ণ একটি বন্দর দর্শনা বন্দর। সারা বছরে ও দেশের সংকট মুহূর্তে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দর্শনা বন্দর। দৈনিক ২ থেকে ৩টি র‌্যাক (৪২ ওয়াগন) ভারত থেকে আসে এ বন্দরে।

দর্শনা রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক বলেন, ঈদুল আজহার ছুটিতে ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২০ জুন থেকে আগের মতো যথারীতি দর্শনা বন্দরে রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম চলবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।