Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী লাকীর মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী লাকীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক যুব মহিলা লীগ নেত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

 

নিহত নেত্রীর নাম তানজিলা খানম লাকী (৩৫)। তিনি বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। লাকী টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন লাকী। তাদের সংসারে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান রয়েছে।

   

জানা গেছে, সুমন আর লাকী প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ করে সুমন আমার বোনকে মারধর করতেন।

 

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে লাকী আলাদা থাকার চিন্তা করেন। বুধবার রাতে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি, লাকী গলায় ফাঁস দিয়ে ঝুলছে আর সুমন ঘুমাচ্ছে।

   

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আত্মহত্যা করা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সুমন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।