Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ঝিনাইদহে ভ্যান উল্টে প্রাণ গেল শিশুর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে ভ্যান উল্টে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্যান উল্টে পুকুরে পড়ে নাঈম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৭জুন) বিকেলে উপজেলার তৈলটুপী গ্রামের জামাত ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই গ্রামের গোলজার আলির ছেলে। সে তৈলটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, বিকেলে নাঈম তার বাবা-মা সাথে নিয়ে ইবি থানার ঝাউদিয়া বাজারের দিকে যাচ্ছিলো। পথে সাধুহাটি-ঝাউদিয়া সড়কের তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, ভ্যান উল্টে শিশু নিহত হওয়ার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।