Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ঝিনাইদহে এমপি আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে এমপি আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার (২ জুন) সকালে কালীগঞ্জ শহরের নিশ্চিতপুরে এ কর্মসূচীর আয়োজন করে পৌর আওয়ামী লীগ।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা, এমপি আনার হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সেই সাথে হত্যার পেছনে যারা জড়িত তাদেরও শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তারা। মূলহোতাসহ জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী ও ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।