Sunday, 8 November 2026
শিরোনাম
নিম্ন-মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে সব ধরনের মাছের দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন
এক্সক্লসিভ

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিকেলে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিকেলে

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার।

 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

 

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

 

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়। সে প্রেক্ষাপটে এই দুটি সংগঠনের নেতারা গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন।

 

বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র-জনতা বরদাশত করবে না। কালক্ষেপণ হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।