কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া।
সোমবার (২৪ জুন) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে পাপিয়া জামিনে কারামুক্ত হন। এর আগে বিকেলে তার জামিনের কাগজপত্র এলে তা যাচাই–বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।





