Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জেলার খবর

জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

জামালপুর সদর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল ৫টার দিকে পৌরসভার বানিয়াবাজার ও হটচন্দ্রায় এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পৌরসভার হাটচন্দ্রা পশ্চিমপাড়া এলাকার মৃত ফুটু শেখের ছেলে মোফাজ্জল শেখ (৫২) ও বানিয়াবাজার এলাকার সায়েব আলীর ছেলে আব্দুল খালেক (৪৮)। মোফাজ্জল পেশায় একজন কৃষক ও আব্দুল খালেক গার্মেন্টসকর্মী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মোফাজ্জল শেখ বাড়ির পাশের খেত থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়।

অপরদিকে একই সময় বৃষ্টির মধ্যে ব্রহ্মপুত্র নদে আব্দুল খালেকসহ তিনজন মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অপর দুজন আহত হন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।