Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

জামালপুরে পুনাকের আয়োজনে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে পুনাকের আয়োজনে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী পালন

জামালপুরে পুনাকের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে এ উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

এসময় চিত্রাংকন প্রতিযোগিতায় ৪২ জন স্কুলের কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন পুলিশ সুপার।

পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ বলেন,শিশুরা তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় তুলে ধরেন। তিনি বলেন,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের মাঝে ছড়িয়ে দিতে পুনাকের এই ব্যতিক্রমী আয়োজন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।

এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।

তিনি আরও বলেন, এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার ফল হিসেবে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এ দেশের রাজনীতিতে তার অনন্য ও অসাধারণ ভূমিকার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমা জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।