Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

জামালপুরে ট্রেনের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে ট্রেনের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ভটভটি চালক ভুট্টু মিয়া (৪০) মারা গেছেন। রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার মোশারফগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এক রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। এ ঘটনায় আহত গাড়ির হেলপার টুক্কু মিয়া (২৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ভুট্টু মিয়া ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের শশাড়িয়াবাড়ী গ্রামের পানাউল্লার ছেলে। ভটভটি চালকের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকাগামী বেসরকারি কমিউটার ট্রেন আনুমানিক দুপুর দেড়-টা দিকে ছেড়ে আসে। যাত্রী বোঝাই ট্রেনটি আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মোশারফগঞ্জ রেলস্টেশন পার হয়ে স্টেশন সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছলে লাইনের উপর থাকা ভটভটিকে ধাক্কা দেয়। এতে লাইনের দুই পাশে ছিটকে পড়ে ভটভটি গাড়িটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত হয় নিহত চালক ভূট্টু মিয়া ও হেলপার টুক্কু মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভটভটি চালক ভুট্টো মিয়া মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।