Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

admin • 17 Feb 2023, 12:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে জোরপূর্বক জমি দখল করার অভিযোগে উঠেছে। গত বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে দ্বিতীয় দফায় জমি দখলের ঘটনা ঘটে। তাঁর আগে জমি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে পশ্চিম আদ্রার উত্তরপাড়া গ্রামে।

 

জানা যায়, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম আদ্রা উত্তরপাড়া গ্রামের হাফিজুর ও মো. মান্নারের মধে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় ও থানা পুলিশ বিরোধের সমাঝোতা করার চেষ্টাও করছে। কিন্তু তাঁদের মধো সমাঝোতা হয়নি।

 

অভিযোগকারী হাফিজুর রহমান বলেন,' বিআরএস, আরওয়ার মূলে প্রায় ৮০ বৎসর যাবৎ আমরা বিবাদমান প্রায় ১ একর জমি ভোগদখল করে

আসতেছি। আমাদের সামাজিক ভাবে হেয় করার জন্য একটি কুচক্র মহল প্রশাসনের সহযোগীতায় জবর দখল করে আমাদের রোপনকৃত বোরো ধান খেত দখলের চেষ্টা করছে। আমাদের বসত ভিটায় এসে হামলা ও মারধর করে। এতে আমার বড় ভাই আব্দুল হামিদ, মজিদ ফাহিমা, কণিকা, জেসমিন, মৌসুমি, নার্গিস ও ফাতেমা গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।

 

এ অভিযোগে আদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও মেলান্দহ থানায় কয়েক দফা দরবার সালিশ হলেও কলহটি সুরাহ করতে পারি নি কেউ।বরং কলহ পূর্বের চেয়ে আরো বেড়েছে।

 

স্থানীয়রা এ জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় যে কোন সময় বড় ধরনের ঘটনা বা প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে বলে এ নিতে তারা শঙ্কিত রয়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানানা- মৃত মিয়ার উদ্দিনের ছেলেদের আমরা জন্মের পর হতেই দেখতেছি এলাকার মধ্যে নিরীহ বিবাদমান জমি তারা চাষাবাদ করে আসছে। অন্যদিকে মান্না দেও গংরা ১৯৪৫ সালের একটা দলিল দেখিয়ে জমি দখল নিত চাচ্ছে।

 

মান্না দেও রা একটু পেশি শক্তি ও জনবল বেশি তাই জবর দখলের চক্রান্ত ও বিভিন্ন সময় হাফিজুদের উপর হামলা করে। আমরাও কিছু বলতে পারি না। বলতে গেলে মাথা ফাটাতে আসে। মান্না দেও এক সময় এলাকার দুষ্ট ও খারাপ মানুষ ছিলো। তারা কাউকে কে মানে না নিজেদের বিচার নিজেরাই করতে চাই।

 

ভুক্তভোগী মৃত মিয়ার উদ্দিনের ছেলে হাফিজুর বলেন,'পশ্চিম আদ্রা ( আদ্রা উত্তরপাড়া) মৃত কালু মন্ডলের ছেলে আ: মান্নান ওরফে মান্না দেও,তার সৎভাই আজিজুল,নবাবআলী,মোতালেব,ও পরশি- মিষ্টার,মির্জা ও দুদুর ছেলে হেলাল গংরা জোররপূর্বক তার আদ্রা ও বাঘাডোবা মৌজার প্রায় ১ একর জমি দখলের চক্রান্ত চলছে। বিবাদীগন এর মধ্য কিছুটা দখলও নিয়েছে।'

 

অভিযুক্ত বিবাদী আ: মান্নান ওরফে মান্না বলেন,'আমার ও আমাদের উপর আনিত অভিযোগ সত্য নয়। আমাদের জমি তাঁরা আগে দখল করছেন।'

 

এই বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান,'বিষয়টি আমি জানি এবং মামলা হয়েছে। আসামিদের কে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।