Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
জেলার খবর

জামায়াতে আমিরের কুষ্টিয়াতে আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামায়াতে আমিরের কুষ্টিয়াতে আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন

সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।

 

 (৩১ আগস্ট) শনিবার সকালে জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক অডিটোরিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে জানিয়েছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম।

 

এসময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা,সুজন, সাইফুল আওয়ালসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

 

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম বলেন, সারাদেশের ন্যায় কুমারখালীতেও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন। কুষ্টিয়া জেলা জামায়াত তার আগমন উপলক্ষে সর্বস্তরের জনশক্তির সাথে নিয়ে এই মতবিনিময় সভাকে সফল এবং সার্থক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। কুষ্টিয়া বাসী গর্বিত যে মুহতারাম জামায়াতের আমির শত ব্যস্ততার মাঝেও কুষ্টিয়াতে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।