Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

admin • 14 Aug 2023, 02:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় শোক দিবস উপলক্ষে কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে আশা এনজিওর আয়োজনে বাগুলাট ইউনিয়নের মধুপুর আশা এনজিও অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে আশা এনজিওর মধুপুর ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে সহকারী ম্যানেজার রায়হানুল হক, ইউপি সদস্য আবু সারেক, সমাজ কর্মী মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আশা এনজিওর কর্মরত ডা. মো. সুমন মিয়া। এসময় সুবিধাভোগী প্রায় ৫ শতাধিক রোগীদের মাঝে ১০% কমিশনে ওষুধ সরবরাহ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।