Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

জাতীয় শোক দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জাতীয় শোক দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবের নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সংগঠনের সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সোহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক শাহরিয়ার রিমন, অর্থ সম্পাদক শাহীন আলম, ক্রীড়া সম্পাদক জীম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সামি, জাহিদ, ইমন, মং, সাকিব সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান।

পরে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোকর‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়।

এসময় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।

পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বিভাগ, অনুষদ, হল, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।