Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য সুখবর

admin • 05 Jan 2025, 07:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করার তারিখ ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। কেবল শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ফরম জমা দিতে পারবেন।

 

কলেজ থেকে শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়নের তারিখ ১৫ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি এবং সোনালী ব্যাংক সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ ১৯ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bdwww.nubd.info) থেকে পাওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।