Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

জাতীয়ভাবে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালনের দাবি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জাতীয়ভাবে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালনের দাবি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার ( ৬ আগষ্ট) বিকেলে শিলাইদহের কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত বকুল তলায় ” বঙ্গবন্ধু, কবিগুরু ও বাংলাদেশের জাতীয় সংগীত ” শীর্ষক প্রতিপাদ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, থানার ওসি মো. আকিবুল ইসলাম, কবি, সাহিত্যিক ও ছড়াকার সোহেল আমিন বাবু, কবি আব্দুস সাদিক, কবি ও নাট্যকার লিটন আব্বাসসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘ বঙ্গবন্ধু দিয়েছেন দেশ ও মাটি এবং স্বাধীন ভূখণ্ড। আর কবিগরু দিয়েছেন মনের খোরাক। বঙ্গবন্ধু, কবিগুরু ও বাংলাদেশের জাতীয় সংগীত একই সুত্রে গাঁথা। রবীন্দ্রনাথের গান মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরিত করেছিল। রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সংস্কারক ও প্রজাভক্ত। তাঁর সৃষ্টিকর্ম কাল থেকে কালান্তরে পৃথিবীতে বেঁচে থাকবে। উন্নয়ন ও সমৃদ্ধ করবে সারা বিশ্বকে।’

তাঁরা বলেন, ‘ বিশ্বকবির প্রয়াণ দিবস এভাবে নিরবে, নিভৃতে চলে যেতে পারেনা। কবির জন্মোজয়ন্তীর ন্যায় মহাপ্রয়াণ দিবসটিও জাতীয়ভাবে উচ্চস্বরে, জেগেসেরে পালন করতে হবে। ‘

ক্যাপশনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ছবি কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি থেকে তোলা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।