Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

জমির জন্য বাবাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জমির জন্য বাবাকে বাড়ি থেকে বের করে দিল ছেলেরা!

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি লিখে না দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধ বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী রজব আলী (৮০) আইনের সহায়তা নিতে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানায় ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দেন রজব আলী। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলামকে জমি লিখে না দেওয়ার কারণে নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম মিলে বাবা রজব আলীকে মেরে বাড়ি থেকে বের করে দেন। পরে বৃদ্ধ রজব আলী কোনো উপায় না পেয়ে ন্যায় বিচারের আশায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেন।

ঘটনার বিষয়ে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান আলী বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে নিঃসন্দেহে বৃদ্ধের ছেলেরা জঘন্য একটা কাজ করেছে। তাদের সঠিক বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।