Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছুরি নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী-পুত্রকে খুন!

admin • 26 Aug 2023, 09:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছুরি নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী-পুত্রকে খুন!

রাজশাহীর তানোরের পাচন্দর এলাকায় স্ত্রী নিপা (২৫) ও ছয় বছরের শিশুপুত্র নুর কে ছুরিকাঘাত করে হত্যা করেছে আলীউল নামের এক ব্যক্তি (৩২)।

পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জের ধরে আজ শনিবার বিকেল সাড়ে চারটায় পাচন্দর উত্তরপাড়ায় নিপার বাবা আব্দুর রহিমের বাড়িতে গিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে আলীউল।

তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, নিপার সঙ্গে তার স্বামী আলীউলের পারিবারিক বিরোধ চলছিল। এ কারণে নিপা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যায়।

আলীউল স্ত্রী নিপা ও পুত্র নুরকে হত্যা করতে ছুরি নিয়ে শ্বশুরবাড়ি যায়। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় ছুরি দিয়ে আঘাত করে স্ত্রী নিপা ও ছয় বছরের শিশু পুত্র নুরকে হত্যা করে আলীউল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী আলীউলকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, তাদের লাশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ লাশের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। ঘাতক আলীউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।