Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ছাত্রশিবির ছাত্রদল কোটা আন্দোলনে পিছন থেকে উস্কানি দিচ্ছে :এমপি সুজন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ছাত্রশিবির ছাত্রদল কোটা আন্দোলনে পিছন থেকে উস্কানি দিচ্ছে :এমপি সুজন

ছাত্রশিবির এবং ছাত্রদল কোটা আন্দোলনের পিছন থেকে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে দশটায় পৌরসদরের কলেজ পাড়ায় শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে, স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয় আছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন এখন কোটা নিয়ে আন্দোলন চলছে। ছাত্রশিবির এবং ছাত্রদল কোটা আন্দোলনে পিছন থেকে উস্কানি দিয়ে ইনোসেন্ট ছেলে মেয়েদের রাস্তায় নামিয়ে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।

সুজন এমপি আরো বলেন, যেখানে সরকার কোটা বাতিল করে দিয়েছে। ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। এতে যারা সংক্ষুব্ধ তারা হাইকোর্টে একটি মামলা দায়ের করে। হাইকোর্ট এবিষয়ে একটি রায় দিয়েছে। সেই রায়টি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। তারপরও কোটা আন্দোলনকারীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি), বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জে.এস জাফরুল্লাহ চৌধুরী, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।