Sunday, 8 November 2026
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের ইঙ্গিত’ নীহার, জীবনসঙ্গী কে? রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ভাটারা থানার সামনে স্কুল বাসে আগুন টিএসসি এলাকায় ককটেল ফাটাতে এসে ছাত্রদলের হাতে আটক সন্তান না হওয়ায় ৭ বছরের সংসারে বিচ্ছেদ, স্বামীর পা ধরেও থামাতে পারেননি স্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হামদর্দের আলোচনা ও দোয়া মাহফিল অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পুনর্নির্বাচিত, মহাসচিব আব্দুস সালাম এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১১ লাখ আবেদন রাঙামাটিতে জেলা আ.লীগের সহসভাপতি চিংকিউ গ্রেপ্তার
এক্সক্লসিভ

ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার ৫ নেতাকর্মীকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. সাকের হোসেন, রিফাত শেখ, আকরাম হোসেন বাদল, নূরজাহান আক্তার স্মৃতি ও সাদিয়া আফরিন।

 

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ অক্টোবর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে।

 

ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পল্টন মডেল থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।