Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

চুরি যাওয়ার দু-দিন পর শিশুর মরদেহ উদ্ধার

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
চুরি যাওয়ার দু-দিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ঘুমন্ত মা ও নানীর মাঝ থেকে চুরি যাওয়া শিশুর মরদেহ দু-দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রাম থেকে চুরি শিশুর মরদেহ বুধবার একই এলাকার বিলের মাঝে পাওয়া যায়। নিহত শিশু চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে আড়াই মাস বয়সী শিশু ইসরাফিল।

নিহত শিশুর মা রেহেনা বেগম জানান, সোমবার রাতের খাবারের পর শিশু ইসরাফিলকে নিয়ে তিনি ও তার মা ঘুমাতে যান। তাদের দুজনের মাঝে ইসরাফিল ঘুমিয়ে ছিলো। রাত ১০টার দিকে ঘুম ভেঙে গেলে দেখতে পান ইসরাফিল পাশে নেই। প্রচন্ড গরমের কারণে ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়েছিলেন তারা।

 

এসময় তাদের পরিবারের সকলে মিলে অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। মঙ্গলবার সকালে এ বিষয়ে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন। এবং বুধবার বেলা তিনটার দিকে আদাবাড়িয়া বিলের মধ্যে শিশু ইসরাফিলের মরদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, সোমবার রাতে শিশুটি চুরি যাওয়ার ঘটনায় কুমারখালী থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাভক। তারপর থেকেই শিশু উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত ছিলো। এবং বুধবার ভুক্তভোগীর বাবার বাড়ির অদুরে বিলের মধ্যে থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।