Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

admin • 14 Jun 2024, 08:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাপাইকাপ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওমর ফারুক (৬) ও ফাইজা আক্তার (৮)। তারা ওই গ্রামের কামাল হোসেনের সন্তান।

জানা যায়, ওমর ফারুক সাঁতার জানতো না, সে পানিতে ডুবে ছটফট করতে দেখে সাঁতার জানা বড় বোন ফাইজা পানি থেকে তাকে উঠাতে গিয়ে সেও ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই-বোনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ। তিনি বলেন, পুকুরে ডুবে ভাই-বোন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।