Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চবির শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত কলেজছাত্রের নাম মো. ইরফান (১৯)।

বুধবার (৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে যাওয়ার পথে নগরীর ২ নং গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে।

ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেইট এলাকা পার হওয়ার সময় এক ছেলে কাটা পড়ে। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা কিশোরকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।