Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চবিতে অতিবৃষ্টিতে পাহাড় ধস, বন্ধ শাটল ট্রেন

admin • 07 Aug 2023, 01:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চবিতে অতিবৃষ্টিতে পাহাড় ধস, বন্ধ শাটল ট্রেন

অতিবৃষ্টিতে জমে থাকা পানিতে সড়ক ও রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া ক্যাম্পাসের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। রোববার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার।

এদিকে চবির একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। শাহী কলোনি এলাকায় মো. হানিফ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে দায়িত্বরত কর্মচারী।

জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন, এ এফ রহমান হল, জীববিজ্ঞান অনুষদসহ বেশ কিছু জায়গায় পানি উঠতে থাকে। এতে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ও শাহী কলোনির পাশে দুটি স্থানে পাহাড় ধস হয়। এছাড়া শাহী কলোনিতে গাছ পড়ে একটি বসতঘর ভেঙে গেছে। ব্যবসায় প্রশাসন অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ একাধিক জায়গায় গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া সকাল থেকে ক্যাম্পাসের ভেতরে বিভিন্নস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ভোররাতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় ঘরের দেয়াল ভেঙে একজনের মাথা ফেটে গেছে।

 

তাদেরকে আগেও মাইকিং করে সতর্ক করা হয়েছিল। তাছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। অতিবৃষ্টির জমাট পানিতে সড়ক ও রেললাইন ডুবে থাকার কারণে শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। শিগগিরই সবকিছু আগের অবস্থায় ফিরে আসবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।