Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

admin • 14 Aug 2023, 05:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাসের ধাক্কায় মো. সায়মন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সায়মন কালীপুর ইউনিয়নের আবদুশ শুক্কুরের ছেলে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

তিনি বলেন, বাঁশখালীর পিএবি সড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। একই ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।