Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

admin • 30 Aug 2024, 11:56 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

চট্টগ্রামের বায়েজিদের কুয়াইশ এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাসুদ কয়সার ও মোহাম্মদ আনিস। মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে। আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ. এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মাসুদ ও আনিস বায়েজিদ থানার কুয়াইশ নুর মসজিদ এলাকা থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে।

 

এতে আনিস ঘটনাস্থলে মারা যান। মাসুদ দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় হাটহাজারীর সুপারী পাড়া এলাকায় পৌঁছে মারা যান। ঘটনাস্থলে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অবস্থান করছে।

   

তিনি আরো বলেন, কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ঘটনায় জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।