Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

ঘুরতে গিয়ে বাবার কাঁধে সন্তানের লাশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঘুরতে গিয়ে বাবার কাঁধে সন্তানের লাশ

বাবার কাঁধে সন্তানের লাশ নাকি পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু। গাজীপুরের শ্রীপুরে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি গিলারচালা গ্রামের হাজী শফিকুল ইসলাম কী করে এই ভার বহন করবেন?

পরিবারের সবাই পাহাড়ে ঘুরতে গিয়ে সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরেছেন বাবা-মাসহ স্বজনরা। আত্মীয়-স্বজনসহ ২৭ জনের একটি দল পারিবারিক সফরে বের হয়েছিলেন। সেখানেই পানিতে ডুবে রুহুল আমীন সুমনের (২৫) মৃত্যু হয়।

রোববার (২ জুন) দুপুরে নেত্রকোণার বিরিশিরিতে বেড়াতে গিয়ে চিনামাটির স্বচ্ছ পানির জলাশয়ে ডুবে ওই মৃত্যুর ঘটনা ঘটে। পানি থেকে তুলে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুহুল আমীন সুমন পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি গিলারচালা গ্রামের হাজী শফিকুল ইসলামের একমাত্র ছেলে।

নিহতের স্বজনরা জানান, সকালে পারিবারিক সফরে পরিবারের সব সদস্য মিলে বিরিশিরির চিনামাটির পাহাড় দেখতে যান। পরে সেখানে দুপুরে পাহাড় ঘুরে পাশের চিনামাটির স্বচ্ছ জলাশয়ে নামে পরিবারের বেশ কয়েকজন সদস্য। এ সময় সুমনও পানিতে নামেন। সবাই যখন পানিতে সাঁতার কাটায় ব্যস্ত ঠিক তখন আচমকা সুমন পানিতে তলিয়ে যান। এ সময় অন্যরা টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে সুমনকে উদ্ধার করে। পরে তাকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজেরুল ইসলাম জানান, সুমন নামের এক ছেলেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।