Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ২১ দিনের নবজাতক উধাও

admin • 04 Sep 2023, 03:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ২১ দিনের নবজাতক উধাও

হবিগঞ্জের হরিপুর এলাকায় রাতে ঘুমন্ত বাবা-মায়ের পাশ থেকে ২১ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৪ সেপ্টেম্বর) সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাবা।

 

চুরি হওয়া শিশুটির বাবা ওই এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়া।অভিযোগ থেকে জানা যায়, শনিবার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ছেলে রবিউল মিয়া (৩) ও ফাতেমাকে (২১ দিন) নিয়ে একই খাটে ঘুমিয়েছিল। পরে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মা দুধ খাওয়ানোর জন্য উঠে দেখেন খাটে তার মেয়ে নেই।

 

এ সময় দেখেন ছাপরা ঘরের জানালা খোলা। পরে নবজাতককে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা থানায় অভিযোগ দায়ের করেন।

 

বাবুল মিয়া জানান, শনিবার রাতে আমার মেয়ে চুরি হয়ে গেছে। না পেয়ে রোববার রাতে থানায় অভিযোগ দায়ের করেছি।

 

ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, রোববার রাতে অভিযোগ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।