Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে টাকা-স্বর্নলংকার লুট

admin • 19 Dec 2024, 03:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করে টাকা-স্বর্নলংকার লুট

ঝালকাঠির কাঠালিয়ায় ঘরে ঢুকে তাসলিমা বেগম তাজু (৪৫) নামের এক নারীকে হত্যা করে টাকা ও স্বর্নলংকার লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া বাসস্ট্যান্ডে এলাকায় ভাড়া বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

বুধবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারনা পুলিশের। কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মং চেনলা এ তথ্য জানান।

 

তাসলিমা বেগম কাঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মাছ বিক্রি করতেন। তিনি বাসস্ট্যান্ডে হালিমা কম্পিউটার সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

 

পুলিশ জানায়, তাসলিমা বেগম বাসায় একাই ছিলেন। তার ছেলে মেয়েরা অন্যত্র ছিলেন। ধারনা করা হচ্ছে রাতে কেউ বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে গেছে। তবে কত টাকা বা কি পরিমাণ স্বর্নলংকার ছিলো তা পরিবারে কেউ বলতে পারেনি।

 

এরই মধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।

 

কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মং চেনলা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ভুক্তভোগীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।