Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

গোয়াল ঘরে মিলল ২৬ কেজি গাঁজা, মাদক কারবারি আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গোয়াল ঘরে মিলল ২৬ কেজি গাঁজা, মাদক কারবারি আটক

জামালপুরের মেলান্দহে গোয়াল ঘর থেকে ২৬ কেজি গাঁজাসহ লাল মিয়া নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

সোমবার (২৫ জুন) সন্ধা সাড়ে ৬টায় উপজেলার নাংলা ইউনিয়নের চারাইলদার এলাকায় অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ২৬ কেজি গাঁজা'সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ লাল মিয়া ওরফে লালু (৬২) উপজেলার নাংলা ইউনিয়নের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে।

জানা যায়, এক মাদককারবারী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার চারাইলদার মাদক কারবারি মোঃ লাল মিয়া ওরফে লালু(৬২) এর বড় ভাই মৃত হাবিবুর রহমান এর গোয়াল ঘরের বারান্দায় সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ জুন) সন্ধা সাড়ে ৬টায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দলের মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ী গোয়াল ঘরের বারান্দায় সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৬ (ছাব্বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭,৮০,০০০/- টাকা গাঁজাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বেচ্ছায় স্বীকার করেছে অভিযুক্ত।

গ্রেপ্তারকৃত মোঃ লাল মিয়া ওরফে লালু

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত লাল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে আটকৃত আসামীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করে আসামী হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।