Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন-অস্ত্র লুট, গ্রেফতার ৪

admin • 27 Aug 2024, 05:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন-অস্ত্র লুট, গ্রেফতার ৪

গোপালগঞ্জে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় সেনাবাহিনীর করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৬।

 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরিফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।

 

র‍্যাব ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জ শহরের শিক্ষক পল্লী থেকে সাবেক চেয়ারম্যান আমিনুল হক লাচ্চু এবং বাকিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়।

 

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, মঙ্গলবার (২৭ আগস্ট) আসামিদেরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ আগস্ট গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করেন আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে সেনা সদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেন তারা।

 

এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে আসামি করে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন গোপালগঞ্জে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।