Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

নাটোরের লালপুরে আজ জান্নাতুল বৃষ্টি (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ বাবুকে (২৫) আটক করেছে পুলিশ। উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আটককৃত ব্যক্তি দুয়ারিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, নিহতের স্বামী ফলের ব্যবসা করার জন্য তাকে নিয়ে ওয়ালিয়া বাজারে আব্দুস সামাদে বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী যৌতুকের দাবিতে তাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। একপর্যায়ে বৃষ্টির বাবা বাবুকে মোটরসাইকেল ক্রয়ের জন্য ১ লাখ ২০ হাজার টাকা দেয় বলে জানা গেছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক রিপোর্টে লেখা হয়েছে নিহত বৃষ্টির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের বাবা সাইদুর রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিহতের বাবা সাইদুর রহমান যৌতুকের টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. জামিলা আক্তার বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের কথা স্বীকার করে বলেন, স্বামীর নির্যাতন সইতে না পেরে সে নিজেই আত্মহত্যা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।