Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

admin • 04 Jan 2025, 10:50 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতিতেই নেবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

 

হায়দার আলী বলেন, আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেন না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি এটি বলেছি।

 

গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।