Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ

admin • 11 Dec 2024, 05:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ

গান বাংলা টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) মহাব্যবস্থাপক শাহ্ আহমেদুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গান বাংলা টেলিভিশন)’– এর সম্প্রচার আজ বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে।

 

উল্লেখ্য, এর আগে একই কারণে গ্রীন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রীন টিভি) সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়, যা এখনো বলবৎ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।