Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাজীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আলামিন হোসাইন (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সংঘর্ষের ঘটনায় কামরুল হাসান নামে আরও এক নেতা আহত হয়েছেন। হতাহতরা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য। নিহত আলামিন কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় মোতালেব হোসেনের ছেলে।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জাতির বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিদায় অনুষ্ঠান ছিল গতকাল বুধবার। দ্বিতীয় বর্ষের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খান গ্রুপ ও কলেজের দ্বাদশ শ্রেণি কমিটির ছাত্রলীগের সভাপতি আলামিন হোসাইন গ্রুপের মধ্যে মারামারি হয়।

আজ দুপুরে বিষয়টি সমাধানের জন্য দুই গ্রুপ কলেজ হাজির হয়। এ সময় ইমন খানের নেতৃত্বে ৩০-৪০ জন ছাত্রলীগের কর্মী মোকদম প্লাজার সামনে আলামিন হোসাইন ও কামরুলকে কুপিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। কামরুল হাসানকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর চন্দ্রা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।