Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গাজীপুরে চলন্ত পিকআপে আগুন

admin • 05 Jul 2023, 04:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে চলন্ত পিকআপে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

বুধবার (০৫ জুলাই) ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় চন্দ্রাগামী যাত্রীবাহী পিকআপে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আতাউর রহমান বলেন, একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে চন্দ্রার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় পৌঁছার পর পিকআপের ইঞ্জিনে আগুন লাগে।

 

ভোর সোয়া ৪টার দিকে পুলিশের কাছ থেকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণসহ ডাম্পিংয়ের কাজ সম্পন্ন করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।